বাংলাদেশের রাজনীতিতে এক সময়ের সফল অর্থমন্ত্রীর সন্তান এম. নাসের রহমান—মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি নেতা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে তার সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। 📌 নাসের রহমানের বিরুদ্ধে অভিযোগের বিবরণ দুদকের অনুসন্ধান অনুযায়ী, নাসের রহমান— গোপনে ৬ কোটি ৬ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন যা তার ঘোষিত আয়সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন রয়েছে, যার উৎস স্পষ্ট নয়। অতীতে সরকারি...
Developed by BDITHOST