পরিবারের নারীপ্রধানদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নার ঝামেলা কমাতে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন উদ্যোগের কথা জানান। ‘এলপিজি কার্ড’ আসলে কী? এলপিজি কার্ড হলো এমন একটি বিশেষ সুবিধা সম্বলিত কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নাবান্নার জন্য সাশ্রয়ী মূল্যে বা বিশেষ ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার গ্যাস সুবিধা পাবেন। মূলত রান্নার জ্বালানি সংগ্রহে মা-বোনদের যে শারীরিক ও আর্থিক কষ্ট হয়, তা দূর করাই এই কার্ডের লক্ষ্য। এ সুবিধা কারা পাবেন ? সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী, এ কার্ডের প্রাথমিক লক্ষ্য হলো দেশের নারী সমাজ। গ্রামের নারী: যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে...
Developed by BDITHOST