অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’কে আইনি নোটিশ পাঠিয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতের এমপি মাসুদ সাঈদী। নোটিশে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মানহানি, ব্যবসায়িক ক্ষতি এবং মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়, আইন এটি অনুমোদন করে না এবং আপনারা সুষ্ঠু সাংবাদিকতার সব সীমা অতিক্রম করেছেন। এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়ে নোটিশে উল্লেখ করা হয়, এটি প্রতীয়মান হয় যে, আপনারা উভয়েই আমাদের মক্কেলদের মানহানি করার এবং তাদের সুনাম ও ব্যবসার ক্ষতি করার অভিন্ন উদ্দেশ্যে কাজ করেছেন, যা দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/১০৯ ধারার অধীনে ফৌজদারি অপরাধ। নোটিশে আরও বলা হয়, এসব ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। একইসঙ্গে সংবাদ প্রকাশ ও ভিডিওর কারণে এক হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি মানসিক বেদনা ও ভোগান্তির জন্য...
Developed by BDITHOST