পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ান-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি সই অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে ট্রাম্পের। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়ে পড়ে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে 'বড় একটি শান্তিচুক্তি' সই করার উদ্দেশ্যেই তিনি মালয়েশিয়ার পথে রয়েছেন। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই আয়োজনে যেন সবাই উপস্থিত থাকতে পারেন, সে জন্য পৌঁছানোর পরপরই চুক্তি সই অনুষ্ঠিত হবে। প্রথমে দিনের পরবর্তী ভাগে...
Developed by BDITHOST