মধপ্রাচ্যে চাপিয়ে দেওয়া ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যেই বড় বিপর্যয় নেমে এসেছে উপসাগরীয় দেশ ওমানে। দুদিন ধরে দেশটিতে ব্যাপক বজ্র ও বৃষ্টিপাত হচ্ছে। এতে এখন পর্যন্ত চার জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে নিখোঁজ আছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ওমান নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ অন্য এক ব্যক্তির সন্ধানে অভিযান চলছে এবং চলমান প্রবল বৃষ্টিপাতে এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।শনিবার (২১ মার্চ) রাতে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে যে, ওমানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির তোড়ে ভেসে গিয়ে তিনজন মারা গেছেন এবং ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের ওয়াদি আল মাউইলে তিনটি যানবাহন...
Developed by BDITHOST