চলতি বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য টাইম ম্যাগাজিন ১০০ জনের তালিকা প্রকাশ করেছে। আজ থাকছে ম্যাথিউ প্রিন্সের গল্প। ম্যাথিউ প্রিন্স একজন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ইন্টারনেটে ওয়েবসাইটগুলোকে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০০৯ সালে, মিশেল জ্যাটলিন ও লি হলওয়ের সঙ্গে মিলে প্রিন্স ক্লাউডফ্লেয়ার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই কোম্পানিটি ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন ও সাইবার নিরাপত্তা সেবায় বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে বিশ্বের লক্ষাধিক ওয়েবসাইট ক্লাউডফ্লেয়ারের সুরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে। ক্লাউডফ্লেয়ারের মূল কাজ হলো ওয়েবসাইটগুলোকে সাইবার হামলা, অতিরিক্ত ট্র্যাফিক, সার্ভার ডাউন ও হ্যাকিংয়ের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়া। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের গতি বৃদ্ধি, ডেটা সুরক্ষা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় বিশেষ প্রযুক্তি...
Developed by BDITHOST