এম আরফাত সুমন - চট্টগ্রাম।
৫ মার্চ ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় জামিন নামঞ্জুর করে ওই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।

 

কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।আদালতে সূত্রে প্রাপ্ত নথির তথ্যানুযায়ী, ভুক্তভোগী নারী প্রবাসীর স্ত্রী এবং প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে মিরাজ প্রেমে জড়িয়ে তাকে প্রতারণামূলকভাবে বিয়ে করেন এবং যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রর্দশন করেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

 

ভুক্তভোগী বলেন, ‘১৮ দিন যাবত সে আমাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিল। আমার সাথে প্রতারণা করে সে স্বর্ণ ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। আমি ন্যায় বিচার চাই।’মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মিলেছে। আরও যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Facebook Comments Box
See also  টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

১০

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

১২

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

১৩

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

১৪

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৫

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১৭

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৮

আজ পহেলা বৈশাখ

১৯

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST