কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)। রোববার (৩০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। অভিযানে গিয়ে বিজিবি সদস্যরা ছোট দুটি বস্তা কাঁধে নিয়ে পাঁচজনকে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে আসতে দেখতে পায়। বিজিবির...
Developed by BDITHOST