
শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন। পাত্র সম্পর্কে তিনি কিছু না জানালেও চাটগাঁ নিউজের অনুসন্ধানে জানা গেছে পাত্র কাতার প্রবাসী এক বাংলাদেশি যুবক। আরো জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের ১০ তারিখেই লুবাবার পরিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। সাভারের কৃষিবাড়ি রিসোর্টে কঠোর গোপনীয়তায় এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, পাত্রের পরিবার বাংলাদেশি হলেও তারা স্বপরিবারে কাতারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ২৫ বছর বয়সী ওই যুবকের সাথে অনলাইনেই পরিচয় হয় সিমরিন লুবাবার। সেই পরিচয় থেকেই পরিণয় পর্যন্ত গড়ায় সম্পর্ক। ...
Developed by BDITHOST