
কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন নড়াইল জেলার কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানের সাবেক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসএসসি ব্যাচ ২০১০ একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ২০১০ ব্যাচ তাদের বাৎসরিক ইফতার মাহফিলের আয়োজন করে। চলতি বছর ২৯ রমজানে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে ব্যাচের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে দেশের উন্নয়নে অবদান রাখা প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। মেধাবী ও ত্যাগী ছাত্র-ছাত্রনেতাদের অংশগ্রহণ অনুষ্ঠানে...
Developed by BDITHOST