কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে তিনি আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনও তথ্য দিতে পারেননি। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ কর্মকর্তা জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে...
Developed by BDITHOST