স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার কোস্ট গার্ডকে আরও শক্তিশালী ও আধুনিক করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বাহিনীর অবকাঠামো ও সক্ষমতা বাড়াতে আগামীতে প্রায় ১০ হাজার নতুন সদস্য নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যা বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করবে।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। বর্তমানে এটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

 

জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ সংরক্ষণ, জলদস্যু দমন এবং পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

 

এছাড়া উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ডের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা কাজ করছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
See also  ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST