এম.আব্দুল্লাহ :: আওয়ামী লীগের পতনের পর কোরবানি-বিরোধী ক্যাম্পেইনে লক্ষণীয় পরিবর্তন এসেছে। গত বছরগুলোতে কোরবানির ঈদের আগে ফেসবুকে যে ব্যাপক প্রচারণা দেখা যেতো; এবার তা অনেকটাই অনুপস্থিত। এই পরিস্থিতি দেশের তথাকথিত প্রগতিশীল জনগোষ্ঠীর অনলাইন সক্রিয়তা এবং আওয়ামী লীগের ক্ষমতার মধ্যে একটি সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দেয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন দেশের একটি নির্দিষ্ট প্রগতিশীল অংশ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ইস্যুতে বেশ সক্রিয় ছিল। তাদের এই সক্রিয়তা অনেক সময় সরকারের পরোক্ষ সমর্থন বা প্রশ্রয় পেতো। কোরবানির মতো ধর্মীয় আচার নিয়ে প্রশ্ন তোলা বা এর বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা এই প্রগতিশীল অংশের কার্যক্রমের একটি অংশ ছিল। এই ক্যাম্পেইনগুলোতে প্রায়শই পরিবেশগত কারণ, পশুর প্রতি নিষ্ঠুরতা বিষয়গুলো তুলে ধরা হতো। ক্ষমতা পরিবর্তনের পর এই ধরনের ক্যাম্পেইন কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত,...
Developed by BDITHOST