প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবনের ইতি টেনে স্বদেশ প্রত্যাবর্তন করছেন তারেক রহমান। নেতাকর্মী, দলের অনুগামী ও দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে আগামী ২৫ ডিসেম্বর। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর দফায়-দফায় বিএনপির শীর্ষনেতা ‘শিগগিরই আসছেন’ বললেও অবশেষে এই বিজয়ের মাসে ঢাকায় পা রাখছেন তারেক রহমান। একমাত্র কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ফিরবেন তিনি। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সোমবার (১৫ ডিসেম্বর) যৌথ সভা ডেকেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ আরও নেতৃত্বকে সঙ্গে নিয়ে কর্মপরিকল্পনা করবেন তারা। চেয়ারপারসনের দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে, তারেক রহমানের ফেরার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ নাগরিক শক্তির। বিশেষ করে আগামী দিনে...
Developed by BDITHOST