বেগম খালেদা জিয়া-কে কারাগারে বিষপ্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি অভিযোগ দাখিল করা হয়েছে। গত রোববার “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ফোরাম”-এর চেয়ারম্যান কানাডা প্রবাসী মমিনুল হক মিলন এই অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এটি খালেদা জিয়ার পারিবারিক বিষয়ে সংশ্লিষ্ট। তাই এ বিষয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। লিখিত অভিযোগে দাবি করা হয়, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় জিয়া পরিবারকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। অভিযোগে ২০১৮ সালের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় এবং খালেদা জিয়ার কারাদণ্ডের বিষয়ও উল্লেখ করা...
Developed by BDITHOST