
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গণঅধিকার পরিষদ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার মসজিদ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনছার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ছাত্র অধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি তানভিরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সভাপতি তহিদুল ইসলাম, সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র সভাপতি মনিরুল ইসলাম তাজু, সাংগঠনিক...
Developed by BDITHOST