
জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় নিয়ে সরকারের রাজনৈতিক অবস্থানে পরিপ্রেক্ষিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটের যে অঙ্গীকার ছিল, তা ছিল সুনির্দিষ্ট এবং সব রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত। এ গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; বরং এটি ছিল জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার উৎস পুনর্নির্ধারণের এক ঐতিহাসিক প্রয়াস। বুধবার (১ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আ স ম রব বলেন, এটি কোনো সাধারণ কৌশলগত ঘটনা ছিল না; বরং ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। আজ সেই অবস্থান থেকে বিচ্যুতি কেবল নিছক মতপার্থক্য নয়, বরং এটি জনগণের সঙ্গে সম্পাদিত সামাজিক চুক্তির (Social Contract)-এর চরম অবমাননা হিসেবে গণ্য হবে। নতুন ধারার...
Developed by BDITHOST