এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক নেতা, সম্পাদক, গণমাধ্যম গবেষক, শিক্ষাবিদ ও যোগাযোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক আলোচনা সভা ও মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চার দিনের সফল সফর শেষ করে আজ মঙ্গলবার দেশে ফিরছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু। আন্তর্জাতিক এ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এশিয়ার দেশগুলোর গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে নৈতিকতা, ডিজিটাল যুগে সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা এবং ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসএসপি সভাপতি মো. গোলাম ফারুক মজনু বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত...
Developed by BDITHOST