জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও নীতিমালা সংস্কারের প্রয়োজনীয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। রোববার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড পাবলিক পলিসি আয়োজিত ‘তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার: একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম গড়ে উঠছে। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম ব্যবহারের এই প্রবণতা দিন দিন বাড়ছে, যা সামগ্রিকভাবে গণতন্ত্র ও সাংবাদিকতার মানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, দলীয় স্বার্থে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু জুলাই মাসের ঘটনা বা কোনো বিশেষ সনদ নয়, বরং...
Developed by BDITHOST