রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ায় হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা এ তাপদাহে বেশি দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শিগগিরই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে। আবহাওয়াবিদদের মতে, আকাশে মেঘের পরিমাণ বাড়তে শুরু করেছে। এর ফলে আগামী কয়েক দিনের মধ্যে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং স্বাভাবিক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এ পূর্বাভাসে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে তাপপ্রবাহ পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামীকাল রোববার থেকে সারা দেশে তাপমাত্রা কমতে...
Developed by BDITHOST