পাবনার আটঘরিয়া উপজেলার বিশ্রামপুর গ্রামে রতনের বাড়ীতে সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে গরু বিক্রির টাকা চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে জাহিদুল নামক এক অস্ত্রধারী চোর। এসময় চোরের অস্ত্র আঘাতে হুমায়ন নামক এক ব্যক্তি গুরুতর জখম হয়। তার বাবার নাম রতন আলী। বাড়ীর মালিক জানান, ওইদিন প্রায় ২ লাখ টাকা গরু বিক্রি করে বাড়িতে রাখা হয়। এদিন গভীর রাতে চুরির উদ্দেশ্যে রতনের বাড়ীতে চোর হানা দেয়। এসময় রতন ও তার ছেলে হুমায়ূন বাধা দেয় এবং ধস্তাধস্তি হয়। এসময় হুমায়ূন চোরকে ঝাপটে ধরে চিৎকার শুরু করতে থাকে। এতে বাড়ীর ও আশপাশের লোকজন ছুটে এসে চোরকে হাতে নাতে আটক করে। চোরের হাতের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় জাহিদুল। প্রথমে তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা অবনতি হলে পরে পাবনা...
Developed by BDITHOST