গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আহত আজেদা বেগম (৩৫) অবশেষে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় স্বামী শামীম মিয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হন আজেদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়ায় রেফার করেন। অভিযুক্ত শামীম মিয়া (৪২) গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বেতগারড়া গ্রামের মৃত মাফু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক। নিহত আজেদা বেগম উপজেলার চাঁদপাড়া গ্রামের রাজা মিয়ার মেয়ে। তার আট বছর বয়সী ছেলে আতিক ও ১৬ বছর বয়সী মেয়ে সোনিয়াকে...
Developed by BDITHOST