গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর। মালয়েয়িশার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যা নিশ্চিত করেছে গাজায় ইসরাইলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা...
Developed by BDITHOST