কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউরজার আনল চ্যাটজিপিটি-র নির্মাতা সংস্থা ওপেনএআই। এই ওয়েব ব্রাউজারের নাম হতে চলেছে চ্যাটজিপিটি অ্যাটলাস। সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ব্যাপারে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে ম্যাকওএস-এ বিশ্বজুড়ে মিলবে ওপেনেএআই-এর বাউজার পরিষেবা। ধীরে ধীরে উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েডেও পরিষেবা শুরু করা হবে। এর জেরে গুগল ওয়েব ব্রাউজারকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হতে পারে বলে মত টেক অ্যানালিস্টদের। ওয়েব ব্রাউজারের সঙ্গে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে যুক্ত করতে ওয়েব ব্রাউজারকে নতুন রূপ দেয়ার পথে এগোচ্ছে একাধিক সংস্থা। এ ব্যাপারে পারপ্লেক্সসিটি এআই-এর নতুন এআই ব্রাউজার বেশ ভালো সাড়া ফেলেছে। ওপেরার মতো ব্রাউজারও নিজেদের ওয়েব ব্রাউজারে একাধিক এআই ফিচার অন্তর্ভুক্ত করেছে। একই পথে সম্প্রতি হাঁটা শুরু করেছে গুগলও। এই সংস্থা জেমিনি এআই মডেলকে ক্রোম মডেলের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। এমনকী ওপেনআই, পারপ্লেক্সসিটি-র মতেো সংস্থা গুগল কেনার...
Developed by BDITHOST