ইন্টার মিলানের গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির সঙ্গে ধাক্কা খাওয়ার পর হুইল চেয়ারে থাকা ৮১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। ইতালির কোমো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। সড়কে নেমে পড়ার পর দুর্ঘটনা এড়াতে তিনি হুইল চেয়ারের দিক পরিবর্তন করতে চেয়েছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তবুও সেই মর্মান্তিক ঘটনা এড়ানো যায়নি। প্রতিবেদনে বলা হয়, গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর মার্টিনেজও গাড়ি থেকে বেরিয়ে তাকে সাহায্য করতে চেয়েছিলেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই প্রবীণের। এই ঘটনায় দুর্ঘটনাস্থলের আশপাশে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন। ইতালিয়ান পুলিশের পক্ষ থেকে রয়টার্সকে জানিয়েছে, ‘কোমো প্রদেশের এক রাস্তার পাশ দিয়ে সাইকেল চালানোর পথেই ছিল ইলেকট্রিক হুইলচেয়ার আরোহী। একপর্যায়ে ইন্টার গোলরক্ষক জোসেফ মার্টিনেজের চালিত কার এসে তাকে ধাক্কা দেয়। মার্টিনেজ গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে ছুটে যান। কিন্তু অ্যাম্বুলেন্স...
Developed by BDITHOST