নামাজে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি ইমামতি করার ভান করেন এবং নামাজের অনুমতি দেওয়ার এক পর্যায়ে সবাইকে সিজদায় রেখে তিনি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ পর্যন্ত তাকে আবারও গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পল্টন থানা পুলিশ। পুলিশ জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ এর অধীনে ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের’ স্বত্ত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তারে সোমবার রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়। পল্টন থানা সূত্রে জানা...
Developed by BDITHOST