প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার একদিনের সফরে পৈতৃকভিটা বগুড়া আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম এ সফরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত কর্মসূচি অনুসারে তারেক রহমান সোমবার সকাল ৬টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাসে করে যাত্রা শুরু করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়ার সার্কিট হাউসে উপস্থিত হবেন। বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টার দিকে...
Developed by BDITHOST