চট্টগ্রাম মহানগরীর হালিশহরে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ৮ অক্টোবর বিকেলে জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী রিদওয়ান সরকারকে ডেকে নেয় প্রতারক চক্রটি। পরিকল্পনা অনুযায়ী তাকে একটি নির্জন স্থানে নিয়ে অপহরণ করে জিম্মি করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে নগদ ১৩ লাখ টাকা এবং ই–ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১২ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। প্রথম দফায় প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর দিবাগত রাতে চক্রনেতা...
Developed by BDITHOST