এম আরফাত সুমন - চট্টগ্রাম আজ ২৬ অক্টোবর, রবিবার দুপুরে চাঁদপুরের পুরাতন ঘাট এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পুকুরিয়ার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল, এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্থানীয় জনতা ও পুলিশ উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
Developed by BDITHOST