জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবা প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। উল্লেখ্য, দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জাতীয় বাজেট। যেসব পণ্যের দাম বাড়তে পারে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, গাড়ি, আমদানি করা খাদ্যপণ্য, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাব কার্যকর হলে এসব পণ্যের দাম বাড়তে পারে। সিগারেট সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণের...
Developed by BDITHOST