কাগাবলা ইউনিয়নে এক দখলদার ডিলারের ছায়ায় দুর্নীতি, কামাল হোসেনের প্রশ্রয়ে গরিবের হক লুটের মহোৎসব! মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নে আজ সবচেয়ে আলোচিত ও আতঙ্কিত নাম—গোলাপ মিয়া, আথানগিরি গ্রামের বাসিন্দা, পিতা: মৃত তোতা মিয়া। এক সময়ের সাধারণ ডিলার আজ হয়ে উঠেছেন কাগাবলার “অঘোষিত শাসক”। সরকারি চাল, সার, বীজ, কীটনাশক—সবকিছু দখলে নিয়ে তিনি গড়ে তুলেছেন এক ভয়ঙ্কর দুর্নীতির সিন্ডিকেট, যার ছায়া কেবল ইউনিয়ন নয়—উপজেলা পর্যায়ের রাজনীতি ও প্রশাসনকেও গ্রাস করেছে। একচ্ছত্র ডিলারশিপ, একক আধিপত্য, এক ভয়ঙ্কর সিন্ডিকেট! গোলাপ মিয়া বর্তমানে একাধারে— ভিজিডি (১০ টাকা কেজি) চাল ডিলার, সার ডিলার, বীজ ডিলার, কীটনাশক ওষুধ বিক্রেতা, চারটি গুরুত্বপূর্ণ সরকারি সুবিধা এমন একজন ব্যক্তির হাতে বছরের পর বছর ধরে কেন্দ্রীভূত—এটা শুধু অনিয়ম নয়, জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। তিনি নিজের লোক ছাড়া কারও কাছে...
Developed by BDITHOST