মাদারীপুরের শিবচরে সালিস-বৈঠকে টেবিল চাপড়ে এক বিএনপি কর্মীকে এমপির ধমক দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর এবার ‘চিড়িয়াখানা’ নিয়ে তর্কে জড়িয়েছেন এমপি হানজালা ও বিএনপি নেতা রাশেদ খান। এমপির ওই আচরণের সমালোচনা করে রাশেদ লিখেছিলেন, "হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে মানুষ টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পারে।" জবাবে রোববার এমপি হানজালা পাল্টা পোস্টে লেখেন, "আমি চিড়িয়াখানায় গেলে বাঘের সাথে থাকব। আর রাশেদকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক মহিষের পাশে রেখে আসব, দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে!" দুই নেতার এই আজব ‘চিড়িয়াখানা লড়াই’ নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল পড়েছে।
Developed by BDITHOST