চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বিতর্কিত কয়েকজন সচিবকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে বদলির ঘটনায় প্রশাসনে বিতর্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপ নজিরবিহীন ও বিতর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা। যাদের বার বার বদলি করা হচ্ছে তারা নিজের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে সমালোচনা আছে। কোনো কর্মকর্তার কর্মক্ষমতা ও দক্ষতা বিবেচনায় তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চুক্তির মেয়াদ শেষ হলে বা বাতিল হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পদ ছাড়তে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কয়েকজন বিতর্কিত সচিবকে বার বার অন্য দপ্তরে বদলি করছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তিনি এ পদে যোগদানের পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন...
Developed by BDITHOST