জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মবিন আরাফাতের বিরুদ্ধে সনাতন ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, সনাতন ধর্মভিত্তিক ফেসবুক পেজ ‘ট্রেন্ডস ইন বেঙ্গল’-এর একটি পোস্টে দেবীকে কটাক্ষ করে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সংশ্লিষ্ট অনেকেই বিষয়টির দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মবিন আরাফাতের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কলটি বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সংশ্লিষ্ট সময়ে...
Developed by BDITHOST