
২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন-দলের চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্যের কারণে তাকে সতর্ক করেছে বিএনপি। আজ বুধবার (১১ মার্চ) দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে দেওয়া তার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ৩২ নয়, ৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমানকে দিয়েই হবে-এ মানুষটি দিয়েই হবে। তিনি আরও বলেন, শুধু...
Developed by BDITHOST