জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে তথ্য গোপন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আজকের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের ৫ নম্বর সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তার জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। মূল সাক্ষ্যগ্রহণের আগে আজ বিটিআরসির একজন কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে ৪ নম্বর সাক্ষী হিসেবে তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছিলেন। এই মামলায় দুই আসামির...
Developed by BDITHOST