
বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার সঙ্গে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগামী ২৫ বৈশাখ, ১৪৩৩ (৮ মে ২০২৬) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী দিবসটি উদযাপন করবে সংস্কৃতি মন্ত্রণালয়৷ কবির এ বছরের জন্মবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত জেলাগুলোতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় কর্মসূচি। এ বছর কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ওয়াকিল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন...
Developed by BDITHOST