রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মেহেদী হাসান শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তাঁর আইনজীবীরা আদালতে জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং শুনানি শেষে আদালত তা গ্রহণ করেন। এর আগে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। আটকের পর লালবাগ থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হলে গত সপ্তাহের শুনানিতে রিমান্ড ও জামিন উভয়ই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর...
Developed by BDITHOST