
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুদক জানায়, অনুসন্ধানে জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ের জন্য তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের শুরুতেই জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই সময়ে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়।
Developed by BDITHOST