বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের বিকাশে সংরক্ষিত নারী আসন একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত ক্ষেত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ৩৬ জন নারী নেত্রীকে মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে অন্যতম আলোচিত ও তাৎপর্যপূর্ণ নাম জিবা আমিন খান। তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, পারিবারিক ঐতিহ্য, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ত্যাগ তাকে একটি স্বতন্ত্র অবস্থানে নিয়ে গেছে। ফুলেল শুভেচ্ছায় সম্মাননা ও রাজনৈতিক স্বীকৃতি সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার পর বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, জাতীয়তাবাদী মহিলা দল,ঝালকাঠী জেলার সভানেত্রী মতিয়ারা জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। গত ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় গুলশানে তার নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। স্বেচ্ছাসেবক...
Developed by BDITHOST