নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ১১ জুন (রোজ বুধবার) জুড়ী পূর্ব শাখার আয়োজনে নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এই অভিযানের শুরু হয়। জুড়ী পূর্ব শাখার সভাপতি মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক ও বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: নিজাম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক তোফাজ্জল হোসাইন, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ, নয়াবাজার মাদ্রাসা সভাপতি শাফিয়ান আহমেদ, সেক্রেটারি হা. রেদোয়ানুল মাহবুব মাসুদ, পূর্ব জুড়ী ইউনিয়ন সভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি শাহীন...
Developed by BDITHOST