জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ‘ঈদ পুনর্মিলনী ও মতবিনিময়’ অনুষ্ঠান সম্পন্ন। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মরণে এবং আহতদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে মৌলভীবাজারে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে হৃদয়গ্রাহী এ আয়োজনে জেলার আহত যোদ্ধাদের এক আবেগঘন মিলনমেলা তৈরি হয়। অনুষ্ঠানটি ঘিরে উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি বাস্তবতা ও ভবিষ্যৎ সংগ্রামের দিক নির্দেশনামূলক আলোচনা হয়। অনুষ্ঠানে আহতদের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি- এসব বিষয়ে সকলে একযোগে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রতিশ্রুতি...
Developed by BDITHOST