জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, প্রেক্ষাপট ও আদর্শ নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক-মানবিক সংগঠন উন্নত মম শির। সংগঠনটির প্রকাশিত বিশেষ স্মারক ‘মম শির ২৪-এর অভ্যুত্থান’ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের সদস্যরা নবীনদের হাতে ম্যাগাজিনটি তুলে দেন। সংগঠনের উদ্যোগে প্রকাশিত ম্যাগাজিনটিতে জুলাই গণঅভ্যুত্থানে যবিপ্রবির শিক্ষার্থীদের সম্পৃক্ততা, আন্দোলনের পটভূমি, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং আত্মত্যাগের নানা দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা এবং ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করার বার্তা স্থান পেয়েছে। সংগঠনের একজন সদস্য বলেন, “নবীনদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত...
Developed by BDITHOST