
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই যোদ্ধাদের ইনডেমিনিটি দিয়েছি, এটাতে আমাদের জাতীয়ভাবে সম্মত থাকতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, নতুন সংসদের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের হাতে যদি কিছু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, আজকাল একটা আওয়াজ উঠছে যে তাদের (ভুক্তভোগী) কি মামলা করার অধিকার নেই? কেন ইনডেমনিটি দিলেন? তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে তাদের গুলিতে ১৪০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি আমাদের কোনো কর্মকাণ্ড এমন হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা তো সবকিছুকে মানবাধিকার লঙ্ঘন বলতে পারব না। আমাদের অবস্থান হলো আমরা জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি। এটাতে আমাদের সম্মত থাকতে হবে...
Developed by BDITHOST