কামরুল ইসলাম
১৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা। পাশাপাশি হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজিয়ার্সের আগ্রহকে স্বাগত জানিয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।

 

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের অগ্রগতিকে স্বাগত জানান।

 

রাষ্ট্রদূত জ্বালানি, শিক্ষা, কৃষি এবং দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

এ সময় সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

 

দুই দেশের সম্পর্ক আরও জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

 

রাষ্ট্রদূত বাংলাদেশ-আলজেরিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আলজেরিয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
See also  ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

আজ পহেলা বৈশাখ

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১০

ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি

১১

জামালপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমানের আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

১২

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

১৩

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

১৪

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

১৫

আজকের স্বর্ণের দাম: ১২ এপ্রিল ২০২৬

১৬

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১৭

আজকের মুদ্রার রেট: ১১ এপ্রিল

১৮

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

১৯

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০

Design & Developed by: BD IT HOST