
জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহণে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, গণপরিবহণের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এ কথা জানান। সড়ক পরিবহণমন্ত্রী বলেন, দূরপাল্লা ও গণপরিবহণে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকে আর থাকছে না। রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে বাসগুলো। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ...
Developed by BDITHOST