
জ্বালানি সংকট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে এবং এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবারও (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্পে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে ফিলিং স্টেশন, আবার কোথাও কর্মচারীদের অলস সময় কাটাতে দেখা গেছে। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে করে তারা স্বাভাবিকভাবে জ্বালানি বিতরণ করতে পারছেন না। অপরদিকে, ভোক্তাদের কেউ কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত...
Developed by BDITHOST