ঝালকাঠি শহরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবনে আবারও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকালে শহরের রোনালসে সড়কে অবস্থিত তিনতলা বাড়িটির প্রধান ফটক ড্রিল মেশিন দিয়ে কেটে উন্মুক্ত করে দেন জুলাই ছাত্র আন্দোলনের একদল শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটিতে আগুন দেওয়া হয়। এরপর ঢাকায় ৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙার দিন আবারো আমুর বাড়ির গেট ও ওয়াল ভাঙা হয়। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে স্থানীয়রা ময়লা-আবর্জনা ফেলছেন এবং রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগ রয়েছে। সম্প্রতি অজ্ঞাত ব্যক্তিরা বাড়িটির প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে সেটি ঘিরে রাখে। এতে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শিক্ষার্থীরা প্রথমে টিনের...
Developed by BDITHOST