গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নিহত সোহেলের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান মামলার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার ভোরে স্থানীয় বনমালা এলাকা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রবিবার ভোররাতে টঙ্গীর বনমালা এলাকায় মো. সোহেল ও তার ছেলে সাকিবুর রহমান শোয়েব হত্যার ঘটনায় সোহেলের বোন শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কাউকে আসামি না করলেও আটক সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহানকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়া গেলে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। নিহতরা হলেন, টঙ্গীর উত্তর দত্তপাড়া বনমালা প্রাইমারী স্কুল রোডের মোস্তফা দর্জির ছেলে মো: সোহেল (৪৮)...
Developed by BDITHOST