
দেশের সার্বিক কল্যাণে নিরবচ্ছিন্ন কর্মব্যস্ততার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা সরকারি দায়িত্ব পালন করেন তিনি। সকাল ৯টায় সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত হয়ে পড়েন। সারাদিনজুড়ে তার কাজে ছিল দৃঢ় মনোযোগ ও অবিচল কর্মস্পৃহা। বিকাল গড়ালেও ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি তার মধ্যে। বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাত ৮টা পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন তিনি, যা একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের কর্মনিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।এরপরও শেষ হয়নি দিনের কর্মসূচি। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের একটি বিশেষ...
Developed by BDITHOST